ফিফা নির্বাচনে প্রার্থী হতে চান না উয়েফা সভাপতি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
ফিফা নির্বাচনে প্রার্থী হতে চান না উয়েফা সভাপতি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ফিফা নির্বাচনে প্রার্থী হতে চান না উয়েফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ বাড়ার মধ্যেই বিশ্ব ফুটবলের নেতৃত্বের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। ‘দ্য রেস্ট ইজ পলিটিক্স’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে তিনি প্রার্থী হবেন না।

তবে প্রার্থী না হলেও ইনফান্তিনোর প্রতি কঠোর বার্তা দিয়েছেন সেফেরিন। তার মতে, ইনফান্তিনোর সামনে এখন দুটি পথ—হয় পদত্যাগ করা, নয়তো আগামী মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া।

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত উদ্যোগসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। ইউরোপের পাশাপাশি কনকাকাফ ও এএফসির মধ্যেও তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানা গেছে। এমনকি কয়েকটি ইউরোপীয় ফুটবল সংস্থা সমর্থন প্রত্যাহারের পাশাপাশি ফিফা প্রতিযোগিতা বর্জনের হুমকিও দিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এমন পরিস্থিতিতে সেফেরিনকে সম্ভাব্য বিকল্প প্রার্থী হিসেবে দেখা হলেও তিনি নিজেই সেই সম্ভাবনা নাকচ করেছেন। তার ভাষ্য, উয়েফার দায়িত্ব তিনি উপভোগ করছেন এবং নিজের জীবনকে আরও সময় দিতে চান। পাশাপাশি প্রার্থী না থাকলে ফুটবল নিয়ে তার বক্তব্য ও অবস্থান আরও নিরপেক্ষ রাখা সম্ভব হবে বলেও মনে করেন তিনি।

জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

সেফেরিন আরও বলেন, ইনফান্তিনো যদি বুঝতে পারেন যে রাজনৈতিক সমর্থনের পাশাপাশি ফুটবল সম্প্রদায়, সমর্থক, খেলোয়াড় ও কোচদের সমর্থনও হারিয়েছেন, তাহলে তার সরে দাঁড়ানো উচিত। আর তা না হলে আগামী মার্চের নির্বাচনে তাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

২০১৬ সালে ফিফা সভাপতি হওয়ার সময় ইনফান্তিনোর অন্যতম বড় শক্তি ছিল ইউরোপীয় সমর্থন। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সমীকরণ অনেকটাই বদলে গেছে। যুক্তরাজ্য ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের ফুটবল সংস্থাসহ কয়েকটি ইউরোপীয় সংগঠন তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

তবে আফ্রিকান ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনগুলোর সমর্থন এখনো ইনফান্তিনোর পক্ষে রয়েছে। ফলে আসন্ন ফিফা কংগ্রেসে ভোটের সমীকরণই নির্ধারণ করতে পারে বিশ্ব ফুটবলের পরবর্তী নেতৃত্ব।

সেফেরিন নিজে প্রার্থী না হলেও ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন কোনো শক্তিশালী প্রার্থী সামনে আসে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। আগামী ফিফা কংগ্রেস ঘিরে তাই বিশ্ব ফুটবলে তৈরি হয়েছে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত