ফিফার ম্যাচ সম্প্রচার স্বত্বে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, August 29, 2026,
ফিফার ম্যাচ সম্প্রচার স্বত্বে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফিফার ম্যাচ সম্প্রচার স্বত্বে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের

ফিফার ম্যাচ সম্প্রচার স্বত্বে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের

বিশ্বকাপ শেষ হওয়ার পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও টুর্নামেন্ট ঘিরে দুর্নীতির অভিযোগের আলোচনা থামছে না। এর মধ্যেই ফিফার ম্যাচ সম্প্রচার স্বত্ব নিশ্চিত করতে কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং ব্যবসায়ী। বুয়েনস এইরেস টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০১৫ সালে বড় ধরনের দুর্নীতির অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, কনকাকাফ ও কনমেবলকে ঘিরে তোলপাড় শুরু হয়। অভিযোগ ছিল, অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ফিফার কয়েকজন শীর্ষ কর্মকর্তা অনিয়মে জড়িত ছিলেন। ওই বছরের ২৭ মে জুরিখের একটি হোটেল থেকে মার্কিন বিচার বিভাগের অনুরোধে ফিফার সাতজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সেপ ব্লাটার ফিফা সভাপতির পদ ছাড়েন।

মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি

দীর্ঘদিন ধরে চলা ওই দুর্নীতির তদন্তে এবার নতুন তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের কাছে আর্জেন্টিনার স্পোর্টস মার্কেটিং কোম্পানি ফুল প্লের মালিক হুগো জিনকিস ও তাঁর ছেলে মারিয়ানো জিনকিস স্বীকার করেছেন, তারা ফিফার বিভিন্ন ম্যাচ ও টুর্নামেন্টের আকর্ষণীয় সম্প্রচার স্বত্ব পাওয়ার জন্য কর্মকর্তাদের বিপুল অঙ্কের ঘুষ দিয়েছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়ার জন্য তারা লাখ লাখ মার্কিন ডলার ঘুষ প্রদান করেছিলেন।

ফিফার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগের মধ্যেই এই স্বীকারোক্তি নতুন করে প্রশ্ন তুলেছে সংস্থাটির স্বচ্ছতা ও ভাবমূর্তি নিয়ে। বিশেষ করে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নানা বিতর্কের মধ্যে পুরোনো দুর্নীতির তদন্তে নতুন তথ্য প্রকাশ ফিফার জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত