প্রেমহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব ২০২৬’
- আপলোডের সময় : Friday, October 2, 2026,

প্রেমহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব ২০২৬’
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়নের ৪ নম্বর প্রেমহার ওয়ার্ডে অবস্থিত প্রেমহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রুম টু রিডের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং আনন্দঘন পরিবেশে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেমহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ এনামুল হক সেলিম, প্রেমহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন মিয়া, প্রেমহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ শাহিন খান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া সুলতানা।
উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও আনন্দঘন কার্যক্রমে অংশ নেয়। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব, সহযোগিতা ও সৃজনশীলতার গুণাবলি বিকাশে পড়াশোনার সঙ্গে খেলাধুলার সমন্বয় গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হওয়া এবং আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণে ইতিবাচক ভূমিকা রাখে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।