প্রেমহার ওয়ার্ডে ইউপি সদস্য পদে আলোচনায় শিক্ষক ফারুক খান

  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
প্রেমহার ওয়ার্ডে ইউপি সদস্য পদে আলোচনায় শিক্ষক ফারুক খান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
প্রেমহার ওয়ার্ডে ইউপি সদস্য পদে আলোচনায় শিক্ষক ফারুক খান

প্রেমহার ওয়ার্ডে ইউপি সদস্য পদে আলোচনায় শিক্ষক ফারুক খান

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: মো. সাব্বির আহমেদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়নের ৪ নম্বর প্রেমহার ওয়ার্ডে সম্ভাব্য সদস্য প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. ফারুক খানকে ঘিরে ভোটারদের একটি অংশের আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় ফারুক খানের পরিচিতি রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ এবং বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার বিষয়টি সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁকে আলোচনায় এনেছে বলে মনে করছেন তাঁর সমর্থকেরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক

সমর্থকদের দাবি, জনপ্রতিনিধি হওয়ার আগেই ফারুক খান এলাকার মানুষের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে তাঁরা প্রত্যাশা করছেন।

তবে ভৈরবপাশা ইউনিয়নের ৪ নম্বর প্রেমহার ওয়ার্ডে ফারুক খানের প্রার্থিতা এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশনও ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করেনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সংশ্লিষ্টরা মনে করছেন, তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা আরও বাড়বে। শেষ পর্যন্ত কারা প্রার্থী হচ্ছেন এবং ভোটারদের সমর্থন কোন দিকে যায়, তখনই এ বিষয়ে আরও স্পষ্ট চিত্র পাওয়া যাবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত