প্রিয়নবী (সা.)-এর আদর্শ অনুসরণই মানুষের মুক্তির একমাত্র পথ
- আপলোডের সময় : Sunday, August 30, 2026,

প্রিয়নবী (সা.)-এর আদর্শ অনুসরণই মানুষের মুক্তির একমাত্র পথ
—মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলা জাতীয় মাসিক ‘পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোর পথ দেখিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই ব্যক্তি ও সমাজজীবনে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, “যখন গোটা পৃথিবী অন্যায়-অবিচার, পাপ-পঙ্কিলতায় নিমজ্জিত ছিল, তখন মহানবী (সা.)-এর আগমনে মানবজাতি মুক্তির পথ পেয়েছিল। তিনি তাঁর উসওয়ায়ে হাসানার মাধ্যমে মানুষকে সত্য ও সুন্দরের পথে আহ্বান জানিয়েছেন। আমরা যদি তাঁর আদর্শ অনুসরণ করে চলতে পারি, তাহলে নিজেদের জীবনকে যেমন সুসজ্জিত করতে পারব, তেমনি সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।”
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদ কনফারেন্স হলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মুবারক র্যালি’ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালির আগে মডেল মসজিদ কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার।
দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা কাজী আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান ও তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সভাপতি মাহবুবুর রহমান উজ্জ্বলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার ও তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফয়সল আহমদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলার উপদেষ্টা হাফিজ আমিরুল ইসলাম, সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড দোয়ারাবাজার উপজেলা সভাপতি হাফিজ বুরহান উদ্দিন লায়েক, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ শরিয়ত আলী, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুল বাছিত খান, মাওলানা ফারুক আহমদ খান ও মাওলানা জমির উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শহিদুল ইসলাম, আবদুল ওয়াহিদ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আনোয়ার হোসাইন, সংগঠনের দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সাবেক সভাপতি হাফিজ মইনুল ইসলাম, দোয়ারাবাজার পূর্ব উপজেলা সভাপতি সাইদুল হাসান শাহান, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক আবু সালেহ, সহসাধারণ সম্পাদক ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সহপ্রচার সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক নুর হোসেন, অফিস সম্পাদক পাভেল আহমদ জুবেল এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হয়।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।