প্রাইভেট মাদ্রাসায় শিশু সুরক্ষায় কঠোর নজরদারির আহ্বান

  • আপলোডের সময় : Sunday, August 30, 2026,
প্রাইভেট মাদ্রাসায় শিশু সুরক্ষায় কঠোর নজরদারির আহ্বান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
প্রাইভেট মাদ্রাসায় শিশু সুরক্ষায় কঠোর নজরদারির আহ্বান

প্রাইভেট মাদ্রাসায় শিশু সুরক্ষায় কঠোর নজরদারির আহ্বান

প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন

দেশের সব প্রাইভেট মাদ্রাসায় শিশু সুরক্ষা, নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন।

এক বিবৃতিতে তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি হাফেজ বা শিক্ষক পরিচয়ে মাদ্রাসায় চাকরি নিয়ে শিক্ষার্থীদের প্রতি নির্যাতন ও যৌন সহিংসতার মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছেন। এ ধরনের ঘটনা ইসলাম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসা কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি কয়েকটি সুপারিশ তুলে ধরেন।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে—শিক্ষক নিয়োগের আগে তাঁর পূর্ববর্তী কর্মস্থল ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করা, আবাসিক ও অনাবাসিক শিক্ষকদের সঙ্গে নিয়মিত নৈতিকতা ও আইনবিষয়ক বৈঠক করা এবং প্রতিটি মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ছাড়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে নির্যাতন বা অন্য কোনো অনিয়মের অভিযোগ উঠলে তা গোপন না রেখে দ্রুত তদন্তের উদ্যোগ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।

মুহাম্মদ আকতার উদ্দিন বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অভিযোগ ধামাচাপা দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত