প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
- আপলোডের সময় : Monday, August 10, 2026,

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।
তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হওয়ারও সম্ভাবনা রয়েছে।










