প্রধানমন্ত্রীর গাড়িবহরের কাছাকাছি যাওয়ায় যুবক আটক

  • আপলোডের সময় : Sunday, September 6, 2026,
প্রধানমন্ত্রীর গাড়িবহরের কাছাকাছি যাওয়ায় যুবক আটক
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
প্রধানমন্ত্রীর গাড়িবহরের কাছাকাছি যাওয়ায় যুবক আটক

প্রধানমন্ত্রীর গাড়িবহরের কাছাকাছি যাওয়ায় যুবক আটক

নাঈম আহমেদ | স্টাফ রিপোর্টার

রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগদানের সময় নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে গাড়িবহরের কাছাকাছি যাওয়ার অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মুবিন মাঝি। তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুবিন মোটরসাইকেল নিয়ে নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান। একপর্যায়ে তিনি গাড়ির পাশে গিয়ে সালাম দেন। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

মুবিন রাকুদিয়া এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তার পরিবারের কয়েকজন সদস্য শিক্ষকতা ও স্থানীয় সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, মুবিন একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দীর্ঘদিন প্রবাসে থাকার পর ঢাকায় ফিরে তিনি সাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ করতেন। বর্তমানে স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনার পর মুবিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে সেখানে প্রবেশ করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত