প্রতিষ্ঠাবার্ষিকীতে তালতলীতে বিএনপির বর্ণাঢ্য শোডাউন, র‌্যালি শেষে আলোচনা সভা

  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
প্রতিষ্ঠাবার্ষিকীতে তালতলীতে বিএনপির বর্ণাঢ্য শোডাউন, র‌্যালি শেষে আলোচনা সভা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
প্রতিষ্ঠাবার্ষিকীতে তালতলীতে বিএনপির বর্ণাঢ্য শোডাউন, র‌্যালি শেষে আলোচনা সভা

প্রতিষ্ঠাবার্ষিকীতে তালতলীতে বিএনপির বর্ণাঢ্য শোডাউন, র‌্যালি শেষে আলোচনা সভা

তালতলী প্রতিনিধি: এইচ বি সুমন আলী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার তালতলীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্যসচিব হুমায়ূন হাসান শাহিনের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তালতলী উপজেলা বিএনপির নেতা আকন মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিসের দক্ষিণ পাশে গিয়ে শেষ হয়। পরে সেখানে যুবদল নেতা এনায়েত হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তব্য দেন আকন মোহাম্মদ আল মামুন।

বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর রাজনৈতিক আদর্শ এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনের আদর্শকে ধারণ করে বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
তোয়াকুল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে জিয়া উদ্দিনকে চান এলাকাবাসী তোয়াকুল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে জিয়া উদ্দিনকে চান এলাকাবাসী

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আকন মোহাম্মদ আল মামুন বলেন, বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করার আহ্বান জানান তিনি।

তিনি দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাবেক সভাপতি শাহা আলম হাওলাদার, বড়বগী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবদুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসাহাক আকন সবুজ, ছাত্রদলের আহ্বায়ক হাওলাদার নাসির উদ্দিন, তাঁতী দলের সভাপতি দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা মহিউদ্দিন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু মৃধা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান অপূর্ব, যুবনেতা এনায়েত হাওলাদার, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক সাহাল মিজান, যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া, মিজানুর রহমান, শহিদুল্লাহ সুমন, ছাত্রদল নেতা বশির উদ্দিন, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাদী মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক মারিফুল মেহেদীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত