প্যারিসের টেক্সওয়ার্ল্ড মেলায় বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান, বাড়ছে রপ্তানি সম্ভাবনা আন্তর্জাতিক ডেস্ক

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
প্যারিসের টেক্সওয়ার্ল্ড মেলায় বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান, বাড়ছে রপ্তানি সম্ভাবনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
প্যারিসের টেক্সওয়ার্ল্ড মেলায় বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান, বাড়ছে রপ্তানি সম্ভাবনা

প্যারিসের টেক্সওয়ার্ল্ড মেলায় বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান, বাড়ছে রপ্তানি সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৬ মেলায় অংশ নিয়েছে দেশের ১৭টি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ক্রেতা ও ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পাশাপাশি রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন অংশগ্রহণকারী ব্যবসায়ীরা।

৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত প্যারিসের লা-বুর্জ্যে প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয় মেলাটি। এর আয়োজন করে মেসে ফ্রাঙ্কফুর্ট।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ টেক্সটাইল ও পোশাকশিল্পভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক, ক্রেতা, ফ্যাশন ব্র্যান্ড ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫টি দেশের ১ হাজার ৩০০টির বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেয়।

বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, চীন, ভারত, তুরস্ক, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইতালিসহ গুরুত্বপূর্ণ উৎপাদন ও সোর্সিং বাজারের প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেয়। ফলে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও সোর্সিংয়ের নতুন সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আন্তর্জাতিক ক্রেতাদের সামনে বাংলাদেশের পণ্য

মেলায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের টেক্সটাইল ও পোশাকপণ্য, উৎপাদন সক্ষমতা, নতুন পণ্য এবং টেকসই উৎপাদনব্যবস্থা আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরে।

৯/১১ হামলার ২৫ বছর: বদলে গেছে নিউইয়র্ক, বদলে গেছে বিশ্ব ৯/১১ হামলার ২৫ বছর: বদলে গেছে নিউইয়র্ক, বদলে গেছে বিশ্ব

অংশগ্রহণকারী ব্যবসায়ীরা জানান, মেলায় আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি বৈঠকের সুযোগ হয়েছে। এসব বৈঠকে নতুন ব্যবসায়িক যোগাযোগ, সম্ভাব্য রপ্তানি আদেশ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের চাহিদা, নতুন পণ্যের প্রবণতা ও পরিবর্তনশীল বাজার পরিস্থিতি সম্পর্কেও ধারণা পাওয়া গেছে।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল হুরাইন হাই টেক (এইচটিএফ), এন জেড ডেনিম, এন জেড ফেব্রিক, নেক্সজেন অ্যাপারেল, ব্লু তাজ অ্যাপারেল, ফেবিটেক্স অ্যাপারেল, সিম ফেব্রিক্স, কমোডা গার্মেন্টস, স্কাইলার্ক নিট কম্পোজিট, নরবান কোমটেক্স, ওয়ার্পটেক্স, বিএনএম গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফ্যাবিটেক্স ইন্ডাস্ট্রিজ, ডিকে টেক্সটাইল, ফেব্রিকা নিট অ্যান্ড কম্পোজিট, ডুকাটি অ্যাপারেল, কোরাস ফ্যাশন ও বেঙ্গল গ্লরি।

প্রশংসিত ইপিবির প্যাভিলিয়ন

মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়ন বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে সমন্বিতভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান ব্যবসায়ীরা।

তাদের মতে, ইপিবির প্যাভিলিয়নের মাধ্যমে মেলায় বাংলাদেশের দৃশ্যমানতা বাড়ার পাশাপাশি দেশের পোশাক ও টেক্সটাইল খাতের ব্র্যান্ড ইমেজ তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করা জরুরি। এ ধরনের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পণ্যের মান, বৈচিত্র্য, উৎপাদন সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়।

অংশগ্রহণকারীদের আশা, প্যারিসের এই মেলায় তৈরি হওয়া নতুন ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক সোর্সিং গন্তব্য হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত