পূর্ববিরোধের জেরে ধামইরহাটে গভীর রাতে বাড়ি ভাঙচুর ও লুটপাট

  • আপলোডের সময় : Friday, October 2, 2026,
পূর্ববিরোধের জেরে ধামইরহাটে গভীর রাতে বাড়ি ভাঙচুর ও লুটপাট
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পূর্ববিরোধের জেরে ধামইরহাটে গভীর রাতে বাড়ি ভাঙচুর ও লুটপাট

পূর্ববিরোধের জেরে ধামইরহাটে গভীর রাতে বাড়ি ভাঙচুর ও লুটপাট

মো. জিহান বাবু
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে পূর্ববিরোধের জেরে মো. সোলাইমান ইসলাম নামে এক যুবকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ধামইরহাট ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আমাইতাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, গভীর রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ২০০ জনের একটি দল সোলাইমানের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির ইটের দেয়াল ভাঙচুর, সোলাইমান ও তার মোটরসাইকেলে হামলা এবং আঙিনায় থাকা প্রায় ৫০টি কলাগাছ ও ৫টি আমগাছ কেটে ফেলার অভিযোগ করা হয়।

পাবনায় মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার, কারাদণ্ড ও অর্থদণ্ড পাবনায় মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার, কারাদণ্ড ও অর্থদণ্ড

এ সময় বাড়িতে থাকা চারজন ভাড়াটিয়াকে বের করে দিয়ে তাদের নগদ টাকা, ১০০ সেফটি কাঠ, গ্যাসের সিলিন্ডার, মোবাইল ফোন ও আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনার খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোলাইমান হোসেনের অভিযোগের ভিত্তিতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তোজাম্মেলসহ অভিযুক্তদের বিরুদ্ধে ১ অক্টোবর ২০২৬ তারিখে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত জঘন্য। তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত