পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ গায়ক নোবেল

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, October 3, 2026,
পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ গায়ক নোবেল
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ গায়ক নোবেল

পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ গায়ক নোবেল

একসময় তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল সাম্প্রতিক সময়ে নিজের পারিবারিক জীবন নিয়েই বেশি আলোচনায় আসছেন। নানা বিতর্কের পর স্ত্রী ও সন্তানকে নিয়ে এখন সময় কাটাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই গায়ক।

২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা মামলার বাদীকে বিয়ে করেন নোবেল। বর্তমানে স্ত্রীকে নিয়ে সংসার করছেন তিনি। তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। কিছুদিন আগে মঞ্চে ছেলেকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে ভক্তদের চমকে দেন নোবেল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে কোলে থাকা ছেলেকে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল। ভিডিওটি তার স্ত্রী ধারণ করেছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র

এ ছাড়া টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়ি থেকে প্রকাশ করা আরেকটি ভিডিওতে ছেলেকে জনপ্রিয় ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাকে। ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ কিংবা ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনেও স্ত্রী ও সন্তানের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।

নোবেলের এই পারিবারিক সময় কাটানোর ছবি ও ভিডিও ভক্তদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। মন্তব্যের ঘরে অনেকে তাকে শুভকামনা জানিয়েছেন এবং সামনে সুন্দরভাবে জীবন গুছিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অতীতের নানা আলোচনা ও বিতর্ক পেছনে ফেলে নোবেল এখন পরিবার ও সংগীতকে ঘিরে নতুনভাবে পথ চলতে চান—সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক পোস্টগুলোতে এমন একটি পরিবর্তিত জীবনেরই প্রতিফলন দেখা যাচ্ছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত