পুকুরিয়া বাসস্ট্যান্ডে সেলফি পরিবহন বয়কটের দাবিতে মানববন্ধন
- আপলোডের সময় : Tuesday, September 1, 2026,

পুকুরিয়া বাসস্ট্যান্ডে সেলফি পরিবহন বয়কটের দাবিতে মানববন্ধন
নাহিদ শিকদার, ঘিওর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডে সেলফি পরিবহন বয়কটের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেলফি পরিবহনের বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
বক্তারা বলেন, সেলফি পরিবহন যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনা রোধে পরিবহনটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেলফি পরিবহন বয়কটের আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে সেলফি পরিবহনের চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।










