পীরগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ একজন আটক, ২ মোটরসাইকেল জব্দ
- আপলোডের সময় : Tuesday, September 1, 2026,

পীরগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ একজন আটক, ২ মোটরসাইকেল জব্দ
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ স্বপন চন্দ্র রায় (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন দানাজপুর বিওপির একটি দল অভিযান পরিচালনা করে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৪০ থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাটিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে স্বপন চন্দ্র রায়কে আটক করা হয়। তার কাছ থেকে ৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ১৮ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।