পীরগঞ্জে পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

  • আপলোডের সময় : Tuesday, August 18, 2026,
পীরগঞ্জে পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পীরগঞ্জে পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

পীরগঞ্জে পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

মো. আরফান আলী:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পীরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (১৭ আগস্ট) পীরগঞ্জ পৌর মিলনায়তনে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ঢাকাস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এইচ এস শাহীন, সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মো. বাবুল আকতার ও সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম।

মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, পরিসংখ্যান কর্মকর্তা মাজেদূর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা সুমিত গুপ্ত, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা হরিপদ রায় এবং উপ-সহকারী প্রকৌশলী নূর শাহজাহান শাহ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কর্মশালায় নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা, মানব বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মানব বর্জ্য ও ড্রেনের জলাবদ্ধতা সমস্যা চিহ্নিতকরণ এবং তা নিরসনের বিভিন্ন উপায় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-৬ অর্জনের অন্যতম লক্ষ্য হলো সবার জন্য নিরাপদ পানি ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

দুই দিনব্যাপী এ কর্মশালার মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটেশন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্টদের সচেতনতা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত