পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন
- আপলোডের সময় : Tuesday, August 18, 2026,

পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন
পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে প্রকল্পটির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
পার্কটির সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার টাকা। প্রকল্পটি ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলা পরিষদের বাস্তবায়নে কাজটি সম্পন্ন হবে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স খান ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।
পিরোজপুর শহরের অন্যতম পরিচিত বিনোদনকেন্দ্র ডিসি পার্ক। সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন হলে পার্কটির পরিবেশ আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।










