আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পিচ্চি হান্নানের সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার
বিস্তারিত সংবাদ
চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৩ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকা থেকে গত ১৮ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্রেপ্তার মাসুদুল করিমের বয়স ৫৫ বছর। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পূর্ব লাড়ুয়া এলাকার মৃত আব্দুল হালিম ভূইয়ার ছেলে। র্যাবের দাবি, তিনি ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।
র্যাব জানায়, ২০০৭ সালে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মাসুদুল করিমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবনযাপন করছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার মামলার সূত্র ধরে র্যাব-৩-এর একটি দল মাসুদুল করিমের অবস্থান শনাক্ত করে। পরে র্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রামের ডাবলমুরিং থানাধীন পাঠানতুলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।