পাহাড়ের কোলে সাহিত্য উৎসব: আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপলোডের সময় : Saturday, August 29, 2026,

পাহাড়ের কোলে সাহিত্য উৎসব: আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুকেল তঞ্চঙ্গ্যা
স্টাফ রিপোর্টার, বান্দরবান
‘বিশুদ্ধ সাহিত্য চর্চাই হোক সম্প্রীতির বন্ধন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় হিলটপ এনজিও কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের উদ্যোগে এবং হিলটপ এনজিওর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ও বিশিষ্ট কবি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি মিসেস নীলিমা আক্তার নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার বান্দরবানের আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক এবং আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. শাহাজাহান মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সহকারী অধ্যাপক ও বিশিষ্ট কবি মোজাম্মেল হোসেন, বিশিষ্ট কবি শোয়েব মজুমদার, মো. সাইফুল ইসলাম, খন্দকার মাহবুব ই-এলাহী, বিদ্যুৎ ত্রিপুরা এবং এবিএন বাংলা টিভির চেয়ারম্যান ও জাতীয় দৈনিক নববাণী পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি মো. আসমত হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত আমন্ত্রিত কবি, সাহিত্যিক, সংগঠনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাহিত্য মানুষকে মানবিক হতে শেখায় এবং বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। বিশুদ্ধ সাহিত্য চর্চার মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করা সম্ভব।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত কবিরা কবিতা আবৃত্তি করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।