পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের ঢাকা মোড়ের সভামঞ্চে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন। ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

পৌর বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক এবং আকরাম হোসেন মাস্টার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আতিকুর রহমান স্বপন, সোহেল মারুফ স্বপনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পার্বতীপুর উপজেলা বিএনপিতে নেতৃত্ব নিয়ে বিভক্তি রয়েছে বলে স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর একই দিন ও একই স্থানে বিএনপির দুই পক্ষ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেছিল। এতে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের পক্ষ তাদের কর্মসূচির তারিখ পরিবর্তন করে।

পরে বুধবার ঢাকা মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত