পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল

  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল

শাহিনুর রহমান
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন, অতিরিক্ত বিল ও বিভিন্ন ধরনের চার্জ আদায় এবং গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে পার্বতীপুর নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ বিদ্যুৎ গ্রাহক মিছিল নিয়ে শহরের ঢাকা মোড়ে জড়ো হন। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অলিউল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন ও পার্বতীপুর নাগরিক কমিটির সদস্য আমান উল্লা আমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বক্তারা অভিযোগ করেন, পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। প্রিপেইড মিটারের রিচার্জ, ব্যালেন্স, জরুরি ব্যালেন্স এবং বিভিন্ন ত্রুটি ও কারিগরি সমস্যার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তারা আরও বলেন, প্রিপেইড মিটারের বিভিন্ন চার্জ ও অতিরিক্ত অর্থ আদায়ের ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকরা আর্থিক সংকটে পড়ছেন।

বিক্ষোভকারীদের দাবি, জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, অতিরিক্ত চার্জ আদায় বন্ধ এবং গ্রাহক হয়রানি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারিখ: ২৩-০৮-২০২৬

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত