পার্বতীপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

পার্বতীপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
শাহিনুর রহমান
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের বৃহত্তম কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পার্বতীপুরে অবস্থিত কেলোকা কারখানায় পৌঁছান। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম ও অবকাঠামো সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত উপজেলা প্রশাসন, রেলওয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। কারখানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও তাকে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
পরিদর্শন শেষে বেলা আড়াইটার দিকে মার্কিন রাষ্ট্রদূত পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনে যান। সেখানে তিনি টিকিট কাউন্টার ও ১ নম্বর প্ল্যাটফর্ম পরিদর্শন করেন।
এ সময় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসিনুজ্জামান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদ, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর সার্কেলের চিফ ইন্সপেক্টর আহসান হাবীব, পার্বতীপুর জংশন স্টেশনের মাস্টার রেজাউল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।