
শাহিনুর রহমান
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার পশ্চিম হুগলিপাড়া গ্রামের বাসিন্দা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাংবাদিক ওয়াহেদুল ইসলামের মা রশিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, রশিদা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ মঙ্গলবার বাদ আসর পার্বতীপুর পৌরসভার পশ্চিম হুগলিপাড়া নর্থ ইয়ার্ড মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে জানাজার নামাজে অংশগ্রহণের জন্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে রশিদা বেগমের মৃত্যুতে পার্বতীপুরের সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।