পাবনায় মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার

  • আপলোডের সময় : Sunday, August 30, 2026,
পাবনায় মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার

পাবনায় মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার

ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযানে পাবনা সদর উপজেলার বলরামপুর এবং ঈশ্বরদী উপজেলার পাকশী ও রূপপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে মোট তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার অনন্ত বলরামপুর এলাকার আব্দুল হামিদের ছেলে শফিক শেখ (৩৪), দক্ষিণ রাঘবপুর এলাকার মৃত ইসমাঈল হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (৩২) এবং ঈশ্বরদী উপজেলার মিরকামারী এলাকার জামাল উদ্দিন মণ্ডলের ছেলে মো. সুমন ইসলাম শুভ (২৩)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ডিএনসি পাবনা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরিদর্শক মো. আব্দুর রহিম, উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

তিনি জানান, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধের অভিযোগে মোট ১১০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত