পাবনায় মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
পাবনায় মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা

পাবনায় মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা

ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার শৈলপাড়া ও মাজদিয়া এলাকার বিভিন্ন মাদক স্পটে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে ডিএনসি পাবনা।

নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

আটক ব্যক্তিরা হলেন—পাবনা সদরের ছাতিয়ানী এলাকার মৃত হাসেন আলীর ছেলে মো. রতন আলী (৪০), কবিরপুর এলাকার মো. বাবলুর ছেলে মো. রেজাউল (৩৯), ঈশ্বরদীর শৈলপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. রাকিব (৩১) এবং একই এলাকার মো. টগরের ছেলে মো. আকাশ (২১)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ডিএনসি পাবনার উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক মোহাম্মদ শের আলম আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। সাজা শেষে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

তিনি জানান, আগস্ট ২০২৬ মাসে এ পর্যন্ত মোট ১০৫ জনকে মাদক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত