পাবনায় মাঠের জমে থাকা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

পাবনায় মাঠের জমে থাকা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
আহমেদ শাকিল সুমন
পাবনা প্রতিনিধি, আমার সকাল ২৪
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলাম (আশরাফ)-এর ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তিনজনই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে তাদের একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুই শিশু পানিতে ডুবে যায়।
ঘটনার পর স্থানীয়রা শিশুদের উদ্ধারের চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।