পাবনায় পৌরসভার নামে হামিদ রোডে ভ্যানপ্রতি ২০ টাকা আদায়ের অভিযোগ

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Sunday, September 13, 2026,
পাবনায় পৌরসভার নামে হামিদ রোডে ভ্যানপ্রতি ২০ টাকা আদায়ের অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় পৌরসভার নামে হামিদ রোডে ভ্যানপ্রতি ২০ টাকা আদায়ের অভিযোগ

পাবনায় পৌরসভার নামে হামিদ রোডে ভ্যানপ্রতি ২০ টাকা আদায়ের অভিযোগ

আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪

পাবনা শহরের ব্যস্ততম আব্দুল হামিদ রোডে সন্ধ্যার পর সড়কের পাশে বসছে সবজি ও মাছের হাট। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এর মধ্যে পৌরসভার নাম ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও উঠেছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সন্ধ্যার পর ‘আজাদ’ নামে এক ব্যক্তি আব্দুল হামিদ রোডের পাশে বসা সবজি বিক্রেতাদের কাছ থেকে প্রতিটি ভ্যানপ্রতি ২০ টাকা করে আদায় করেন। কয়েকজন বিক্রেতা এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ বিষয়ে ‘তাছের’ নামে এক ভ্যানচালিত গেন্ডারী বিক্রেতা জানান, আজাদ পাবনা পৌরসভার ঝাড়ুদার হিসেবে কাজ করেন। রাস্তা পরিষ্কার ও ঝাড়ু দেওয়ার কথা বলে তিনি ভ্যানপ্রতি টাকা নেন বলে দাবি করেন তিনি।

সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান সুনামগঞ্জ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান

অভিযোগের বিষয়ে আজাদের কাছে জানতে চাইলে তিনি নিজেকে পৌরসভার ঝাড়ুদার পরিচয় দিয়ে বলেন, রাস্তা পরিষ্কার করার জন্য রাস্তার পাশে সবজি বিক্রেতাদের কাছ থেকে টাকা নেন। তবে পৌরসভার রশিদ দেখাতে বলা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে, আব্দুল হামিদ রোডে পৌরসভার নামে টাকা আদায়ের অভিযোগের বিষয়ে পাবনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন বলেন, “আমরা শুধু বড় বাজার ইজারা দিই। আব্দুল হামিদ রোডে কোনো ইজারাদার দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “যদি কোনো ব্যক্তি পৌরসভার ঝাড়ুদার পরিচয়ে সবজি বিক্রেতা বা ভ্যান থেকে টাকা নেয়, তাহলে সে যে-ই হোক, তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করবেন।”

পৌরসভার নামে টাকা আদায়ের অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিকভাবে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত