পাবনায় ডিবির অভিযানে ৫০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোডের সময় : Sunday, September 6, 2026,
পাবনায় ডিবির অভিযানে ৫০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় ডিবির অভিযানে ৫০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পাবনায় ডিবির অভিযানে ৫০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন

পাবনা সদর উপজেলার ছাতিয়ানী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. বিশাল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে ছাতিয়ানী পূর্বপাড়া মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুলের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছেন বলে খবর পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিশাল হোসেনকে আটক করা হয়।

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম… বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম…

পুলিশের দাবি, পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে জিপারযুক্ত সাদা পলিথিনে রাখা ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন পাঁচ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গ্রেপ্তার বিশাল হোসেন পাবনা সদর উপজেলার ছাতিয়ানী গ্রামের মো. রাকিবুল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, আসামিকে আটকের সময় ধস্তাধস্তিতে বিশাল হোসেন ও ডিবি পুলিশের এক সদস্য সামান্য আহত হন।

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত