পাবনায় আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পাবনায় আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন

পাবনা সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন—মো. আসাদ প্রাং (৫৫), মো. বিল্লাল হোসেন (৫৬) ও মো. রফিক (৪০)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ জানায়, আসাদ প্রাং পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। তিনি ভাঁড়ারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অপর গ্রেফতার মো. বিল্লাল হোসেন একই গ্রামের মো. মজির উদ্দিন সরদারের ছেলে। তিনি ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

এছাড়া মো. রফিক পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খয়েরসুতী গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দোগাছী ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত