পাবনার জালালপুরে ‘সাদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর যাত্রা শুরু

  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
পাবনার জালালপুরে ‘সাদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর যাত্রা শুরু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনার জালালপুরে ‘সাদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর যাত্রা শুরু

পাবনার জালালপুরে ‘সাদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর যাত্রা শুরু

পাবনা প্রতিনিধি: আহমেদ শাকিল সুমন

পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপাড়া সংলগ্ন পাবনা-ঢাকা মহাসড়কের পাশে নতুনভাবে যাত্রা শুরু করেছে ‘সাদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’।

রেস্টুরেন্টটিতে সাদা ভাত, ছোট মাছ, রুই মাছ, হাঁসের মাংস, গরুর মাংসের কালা ভুনা ও লাল ভুনা, মুরগির মাংস, খিচুড়িসহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। এছাড়া সন্ধ্যার মেনুতে থাকছে হালিম, নানরুটি, আটার রুটি, পরোটা, দইসহ বিভিন্ন খাবার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভা

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, মানসম্মত খাবার পরিবেশন ও গ্রাহকসেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশে গ্রাহকদের পছন্দ ও চাহিদা অনুযায়ী খাবার পরিবেশনের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেসে থাকা শিক্ষার্থী, জালালপুর বাজারের ক্রেতা-বিক্রেতা, কছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে খাবার খেতে আসছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয়রা মনে করছেন, নতুন এ খাবারের প্রতিষ্ঠানটি জালালপুর নতুনপাড়াসহ আশপাশের এলাকার মানুষের খাবারের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। পাশাপাশি মহাসড়কের পাশে অবস্থান হওয়ায় পথচারী ও যাত্রীদের জন্যও এটি সুবিধাজনক হবে।

সাদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল বারিক বলেন, “গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত খাবার পরিবেশন করাই আমাদের প্রধান লক্ষ্য। খাবারের মান ও সেবার বিষয়ে আমরা সবসময় সচেতন থাকব। স্থানীয় মানুষসহ দূর-দূরান্ত থেকে আসা অতিথিরা যেন ভালো পরিবেশে খাবার খেতে পারেন, সে বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত