পাওনা টাকাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর

  • আপলোডের সময় : Saturday, August 29, 2026,
পাওনা টাকাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাওনা টাকাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর

পাওনা টাকাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর

মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদেশে লোক পাঠানোর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অসিদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া মাহবুব, জুয়েল, লোকমান ও জিয়ান নামে আরও চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

স্থানীয় ও আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়, ভিটি দাউদপুর গ্রামের মাহবুবের সঙ্গে একই গ্রামের রহমত আলীর বিদেশে লোক পাঠানো সংক্রান্ত পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে আগামী শনিবার সালিশ বৈঠকের দিন ধার্য করেন।

অভিযোগ রয়েছে, নির্ধারিত সালিশ বৈঠকের আগেই বৃহস্পতিবার রাতে স্থানীয় জালাল মিয়ার নেতৃত্বে একদল লোক অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় রহমত আলীকে মারধর করে আহত করা হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে অসিদ মিয়াসহ আরও কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযোগ আরও রয়েছে, হামলাকারীরা এ সময় মাহবুবের একটি মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত