পাঁচ শিল্পীর কণ্ঠে নতুন আয়োজনে ‘মানুষ বড়ই স্বার্থপর’

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, September 11, 2026,
পাঁচ শিল্পীর কণ্ঠে নতুন আয়োজনে ‘মানুষ বড়ই স্বার্থপর’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাঁচ শিল্পীর কণ্ঠে নতুন আয়োজনে ‘মানুষ বড়ই স্বার্থপর’

পাঁচ শিল্পীর কণ্ঠে নতুন আয়োজনে ‘মানুষ বড়ই স্বার্থপর’

একক কণ্ঠের সাফল্যের পর এবার দলবদ্ধ কণ্ঠে নতুন রূপ পাচ্ছে শ্রোতাপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটির নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন পাঁচ শিল্পী। সুমী শবনম, সালমা, তসিবা ও জারিনের সঙ্গে এবার নিজের কণ্ঠও যুক্ত করেছেন রোহান রাজ।

গানটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল সুকুমার বাউলের কণ্ঠে। তার গাওয়া ‘মানুষ বড়ই স্বার্থপর’ বিভিন্ন প্ল্যাটফরমে ইতোমধ্যে ২০ কোটির বেশি ভিউ পেয়েছে। পরবর্তী সময়ে গানটি নতুন করে গেয়ে শ্রোতাদের নজর কাড়েন এই প্রজন্মের শিল্পী তসিবা। তার কণ্ঠের সংস্করণটিও প্রায় ৯০ লাখ ভিউ অর্জন করেছে।

এবার পরিচিত গানটিকে ভিন্ন সংগীতায়োজনে উপস্থাপনের উদ্যোগ নিয়েছেন রোহান রাজ। এরই মধ্যে পাঁচ শিল্পীর কণ্ঠে গানটির ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে। গত ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি লোকেশনে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়। ভিডিওটি নির্মাণ করেছেন মাসুম খান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নতুন সংস্করণ প্রসঙ্গে রোহান রাজ বলেন, ‘তসিবা আগেই গানটি গেয়েছেন এবং তার সংস্করণটিও জনপ্রিয় হয়েছে। সুমী শবনম ও সালমা অনেক দিন ধরেই আমাকে বলছিলেন, তারা গানটি গাইতে চান। তাই সবাইকে নিয়ে নতুন করে গানটি তৈরি করলাম। আমিও এতে কণ্ঠ দিয়েছি।’

সাদা চুলে প্রকাশ্যে ৬১ বছরের আমির খান সাদা চুলে প্রকাশ্যে ৬১ বছরের আমির খান

গানটির সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে সুমী শবনম বলেন, ‘গানটি প্রথম শুনে খুব কেঁদেছিলাম। যেদিন শুনলাম এটি আবার তৈরি হচ্ছে, সেদিনই গানটির সঙ্গে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করি।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সালমার কাছেও গানটি দীর্ঘদিনের পছন্দের। তিনি বলেন, ‘গানটি প্রথম প্রকাশের সময়ই এর কথা ও সুর আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। অবশেষে আমিও গানটি গাইলাম।’

তসিবা বলেন, ‘এটি আমার খুব পছন্দের একটি গান। আমার বিশ্বাস, নতুন আয়োজনে আমাদের কণ্ঠে গানটি আরও অনেক দূর যাবে।’

নিজের গানের ধরন থেকে কিছুটা ভিন্ন হলেও এ আয়োজনে যুক্ত হয়েছেন জারিন। তিনি বলেন, ‘আমার গানের ধরন কিছুটা আলাদা হলেও আশা করছি, নতুন আয়োজনে গানটি শ্রোতাদের মধ্যে নতুন ভালো লাগার জন্ম দেবে।’

নতুন সংস্করণের মিউজিক ভিডিওসহ গানটি আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হবে। নকিব সোহাগের ই-সাউন্ড মিউজিক নামের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত