পলাশবাড়ীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, আহত ৫

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
পলাশবাড়ীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, আহত ৫
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পলাশবাড়ীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, আহত ৫

পলাশবাড়ীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, আহত ৫

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় মাঠের জমে থাকা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু পাবনায় মাঠের জমে থাকা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় আল-হামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। আহত পাঁচজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রশান্ত চন্দ্র বলেন, দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত