পবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীর শাস্তি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
পবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীর শাস্তি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীর শাস্তি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিং ও শারীরিক-মানসিক নির্যাতনের ঘটনায় ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নবীন শিক্ষার্থীদের অভিযোগের পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব, অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শাস্তির আওতায় কয়েকজনকে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। আবার কাউকে এক সেমিস্টার থেকে এক বছর পর্যন্ত হল ও ক্লাস থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙলেন শিক্ষার্থী ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙলেন শিক্ষার্থী

অভিযুক্ত কয়েকজনের ক্ষেত্রে শাস্তি শর্তসাপেক্ষে স্থগিত রেখে নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই অপরাধে পুনরায় জড়িত হলে স্থায়ী বহিষ্কারের সতর্কতাও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ ও মুচলেকা দাখিল না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্ধারিত শাস্তি কার্যকর করা হবে।

এদিকে, প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। নিরাপদ ও র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত