পবার পারিলা ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ: এমপি মিলন

, জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : Saturday, October 3, 2026,
পবার পারিলা ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ: এমপি মিলন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পবার পারিলা ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ: এমপি মিলন

পবার পারিলা ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ: এমপি মিলন

মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে পবা উপজেলার হাট রামচন্দ্রপুর কলেজ মাঠে পারিলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এমপি মিলন বলেন, পবার অন্যান্য ইউনিয়নের মতো পারিলা ইউনিয়ন বিএনপিও ঐক্যবদ্ধ। বিগত সংসদ নির্বাচনে এ ইউনিয়নের জনগণ ধানের শীষের পক্ষে ব্যাপক হারে রায় দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপিকে দেশের একটি বৃহৎ ও সুশৃঙ্খল রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, দলে একাধিক বলিষ্ঠ নেতা থাকা ইতিবাচক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়: শফিকুর রহমান দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়: শফিকুর রহমান

রাজনৈতিক প্রতিপক্ষ ও জামায়াতে ইসলামীর সমালোচনা করে এমপি মিলন বিভিন্ন ঐতিহাসিক ও রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে জামায়াতে ইসলামী ও তাদের শরিক এনসিপির কর্মকাণ্ড নিয়েও সমালোচনামূলক বক্তব্য দেন। এসব বক্তব্য তাঁর রাজনৈতিক মূল্যায়ন হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বে দেশের পুনর্গঠনে কাজ চলছে এবং দলকে পিছিয়ে দিতে বিরোধী পক্ষ নানা কর্মকাণ্ড চালাচ্ছে বলে তিনি মনে করেন।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এমপি মিলন বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে থানা, জেলা ও দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রার্থী নিয়ে মতপার্থক্য থাকলেও দলের সিদ্ধান্তের প্রতি অনুগত থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টুর সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলী হোসেন, সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও কুতুব উদ্দিন বাদশা।

এ ছাড়া বড়গাছী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সোহেল রানা, হরিয়ান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাদশা মিয়া, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য মাজদার রহমান, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোট এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কর্মীসভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত