1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
পটুয়াখালীতে র‍্যাব-৮ এর গাড়ি-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:১৫|
ব্রেকিং নিউজ:
আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীতে র‍্যাব-৮ এর গাড়ি-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

মো. জাহিদুল ইসলাম
  • আপলোডের সময় : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
পটুয়াখালীতে র‌্যাব-৮ এর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫
পটুয়াখালীতে র‌্যাব-৮ এর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

পটুয়াখালীতে র‍্যাব-৮ এর গাড়ি-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

মো. জাহিদুল ইসলাম
ক্রাইম রিপোর্টার, বরগুনা

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া এলাকায় র‍্যাব-৮ এর গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে র‍্যাব সদস্য ছাড়াও সাধারণ যাত্রীও রয়েছেন।

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার ফতুল্লা ও পক্ষিয়া নামক স্থানের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা র‍্যাব-৮ এর একটি পিকআপ ভ্যান এবং কুয়াকাটা থেকে ঢাকাগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় র‍্যাবের গাড়ি ও বাস দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক র‍্যাব সদস্য নিহত হন। র‍্যাবের পাঁচ সদস্যসহ প্রায় ১৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর আহত র‍্যাব সদস্যরা প্রায় দেড় ঘণ্টা ধরে গাড়ির ভেতর আটকে ছিলেন। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে নিহত র‍্যাব সদস্যের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকেই দায়ী করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper