পটিয়ার রিয়াজুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর জাতীয় কুরআন প্রতিযোগিতায় সাফল্য

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
পটিয়ার রিয়াজুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর জাতীয় কুরআন প্রতিযোগিতায় সাফল্য
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পটিয়ার রিয়াজুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর জাতীয় কুরআন প্রতিযোগিতায় সাফল্য

পটিয়ার রিয়াজুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর জাতীয় কুরআন প্রতিযোগিতায় সাফল্য

প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন

চট্টগ্রামের পটিয়ার রিয়াজুল উলুম বালক-বালিকা মাদ্রাসার শিক্ষার্থী স্বর্ণা সরকার ‘সেরা প্রতিভার সন্ধান ২০২৬’ জাতীয় কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম দক্ষিণ জেলার উপজেলা বাছাইপর্বে হুসনে সাউত বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

২০২৬ সালে গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার স্বনামধন্য মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রতিযোগিতায় রিয়াজুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা সুমধুর তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ ও দক্ষতার মাধ্যমে বিচারকদের প্রশংসা অর্জন করে। এরই ধারাবাহিকতায় স্বর্ণা সরকার হুসনে সাউত বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির জন্য গৌরব বয়ে আনে।

রাবিতে ‘শিবিরের স্পাই’ সন্দেহে শিক্ষার্থীকে রাতভর জিজ্ঞাসাবাদ ও হেনস্তার অভিযোগ রাবিতে ‘শিবিরের স্পাই’ সন্দেহে শিক্ষার্থীকে রাতভর জিজ্ঞাসাবাদ ও হেনস্তার অভিযোগ

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এ অর্জন মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। উস্তাদদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসার ফলেই এ সাফল্য এসেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও কুরআন শিক্ষার প্রসার এবং মেধাবী হাফেজ ও কুরআন শিক্ষার্থী গড়ে তুলতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য তারা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

ছবির ক্যাপশন: ‘সেরা প্রতিভার সন্ধান ২০২৬’ প্রতিযোগিতায় হুসনে সাউত বিভাগে দ্বিতীয় স্থান অর্জনের সম্মাননা স্মারক গ্রহণের মুহূর্ত।

ঠিকানা: গিরি চৌধুরী বাজার, বাইপাস চত্বর, বাস স্টেশন, পটিয়া, চট্টগ্রাম।

প্রতিষ্ঠাতা পরিচালক: হাফেজ মাওলানা ক্বারি ইয়াসিন আরাফাত
সহকারী শিক্ষক: হাফেজ মাওলানা সোলাইমান

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত