পটিয়ার কচুয়াইয়ে বালুবাহী ট্রাক উল্টে আহত ২

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
পটিয়ার কচুয়াইয়ে বালুবাহী ট্রাক উল্টে আহত ২
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পটিয়ার কচুয়াইয়ে বালুবাহী ট্রাক উল্টে আহত ২

পটিয়ার কচুয়াইয়ে বালুবাহী ট্রাক উল্টে আহত ২

প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ভাইয়ের দীঘির পাড় এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে চালক ও হেলপার আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হলেও বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে ট্রাকটি বালু নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ এক ব্যক্তি ট্রাকের সামনে চলে আসেন। তাকে চাপা পড়া থেকে রক্ষা করতে চালক তাৎক্ষণিকভাবে ট্রাকটি ঘোরানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু স্থানে উল্টে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত চালক ও হেলপারকে উদ্ধার করেন এবং তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ট্রাকটি সড়কের পাশের নিচু স্থানে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

এলাকাবাসী জানান, ভাইয়ের দীঘির পাড় সড়কে ভোর ও রাতে যানবাহন চলাচলের সময় চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। এতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত