নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩
স্টাফ রিপোর্টার: মো. আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে চারজন মাদক কারবারি ও নয়জন মাদকসেবী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫৪২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নোয়াখালী জেলা পুলিশ।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।