নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

  • আপলোডের সময় : Friday, August 7, 2026,
নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

মো. আরিফ হোসেন
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিয়ার পোল এলাকার হানুর চা দোকানের সামনে চৌমুহনী-ফেনী মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডিমাতলী গ্রামের বাসিন্দা। তিনি মো. আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের এসআই অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত