নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ

  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ

নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪

নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহের অনিয়মে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও শহরাঞ্চলে দিন-রাত দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় অনেক এলাকায় মাত্র ৩০ থেকে ৪০ মিনিট বিদ্যুৎ সরবরাহের পর টানা ২ থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। একই অবস্থা রাতেও। ফলে প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি এবং কর্মজীবী মানুষসহ সর্বস্তরের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শুধু গ্রামাঞ্চল নয়, নোয়াখালী পৌরসভা ও শহরের বিভিন্ন এলাকাতেও একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন বাসিন্দারা। পল্লী বিদ্যুৎ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পোস্টপেইড ও প্রিপেইড—উভয় ধরনের গ্রাহকরাই বিদ্যুৎ সরবরাহের অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। ফ্রিজ, ফ্যান, পানির পাম্পসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারেও ভোগান্তিতে পড়ছেন মানুষ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে নোয়াখালীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। অনেক গ্রাহক নিয়মিত এবং উচ্চ হারে বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন।

স্থানীয়দের প্রশ্ন, নিয়মিত বিল পরিশোধের পরও কেন নিরবচ্ছিন্ন ও সহনীয় মাত্রার বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। তাদের দাবি, সরবরাহে সমস্যা থাকলে অন্তত নির্দিষ্ট লোডশেডিং সূচি প্রকাশ করা হোক এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

নোয়াখালীর বাসিন্দারা দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনজীবনের দুর্ভোগ আরও বাড়বে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত