নেছারাবাদে ৩০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

নেছারাবাদে ৩০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
মো. আল মামুন
পিরোজপুর জেলা প্রতিনিধি, আমার সকাল ২৪
পিরোজপুর
পিরোজপুরের নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী বেগম ওরফে ফাতেমা ও তার স্বামী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার একটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নেছারাবাদ থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে শিল্পী বেগম ওরফে ফাতেমা ও সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, শিল্পী বেগম ওরফে ফাতেমা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, নেছারাদকে মাদকমুক্ত করতে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।