1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নীলফামারী–২ আসনে বইছে নির্বাচনী হাওয়া, লড়াই হবে হাড্ডাহাড্ডি - আমার সকাল ২৪ |
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| রাত ৮:২৬|
ব্রেকিং নিউজ:
৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় মাওলানা আব্দুল আলিমের আয়োজনে গণ ইফতার মাহফিল ফরিদপুর-এ যুবককে কুপিয়ে হত্যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে অভিযোগ হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি

নীলফামারী–২ আসনে বইছে নির্বাচনী হাওয়া, লড়াই হবে হাড্ডাহাড্ডি

মোঃ মনিরুজ্জামান
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬,
নীলফামারী–২ আসনে বইছে নির্বাচনী হাওয়া, লড়াই হবে হাড্ডাহাড্ডি
নীলফামারী–২ আসনে বইছে নির্বাচনী হাওয়া, লড়াই হবে হাড্ডাহাড্ডি

নীলফামারী–২ আসনে বইছে নির্বাচনী হাওয়া, লড়াই হবে হাড্ডাহাড্ডি

বিশেষ প্রতিনিধি: মোঃ মনিরুজ্জামান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নীলফামারী–২ আসনের রাজনৈতিক অঙ্গন এখন টানটান উত্তেজনায়। দীর্ঘ রাজনৈতিক প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে ধানের শীষের প্রতীক নিয়ে মাঠে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তার প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা।

তুহিনের পক্ষে ‘বিজয়ের ধ্বনি’

নীলফামারীর বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ধানের শীষের সমর্থনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে প্রচারণায়। উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগে মুখরিত শ্লোগান—“বিজয়ের ধ্বনি”। স্থানীয় ভোটারদের মতে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুহিন ব্যাপক জনপ্রিয়। প্রতিকূল পরিস্থিতিতেও তার রাজনৈতিক অবস্থান সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

নির্বাচন বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নীলফামারী–২ আসনে এবারের নির্বাচন একপাক্ষিক নয়; বরং হতে যাচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতার। এখানে তুহিনের প্রধান প্রতিপক্ষ হিসেবে মাঠে রয়েছেন জামায়াত মনোনীত আল ফারুক, যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।

ধানের শীষ (তুহিন): বিএনপির সুসংগঠিত ভোটব্যাংক ও তরুণদের সমর্থন তার বড় শক্তি।
দাঁড়িপাল্লা (আল ফারুক): দলীয় কর্মীবাহিনীর ঐক্য ও ধর্মীয় ভোটের ভিত্তি তাকে এগিয়ে রাখছে নির্দিষ্ট এলাকায়।

ভোটারদের সমীকরণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

স্থানীয় ভোটারদের ধারণা, ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। অনেকেই বলছেন—“যদি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়, তাহলে কে জিতবে বলা কঠিন।” তবে তুহিনের সমর্থকরা আশাবাদী, “সব বাধা অতিক্রম করেই শেষ পর্যন্ত জয় হবে ধানের শীষের।”

ভোটের দিন যত ঘনিয়ে আসছে, দুই প্রার্থীর সমর্থকরা ঘরোয়া বৈঠক, গণসংযোগ ও প্রচারণায় আরও ব্যস্ত হয়ে পড়ছেন। এখন দেখার অপেক্ষা—নীলফামারী–২ আসনের মানুষ কাকে বেছে নেবে তাদের আগামীর কাণ্ডারি হিসেবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper