নিজ গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল হাসান বাবু

  • আপলোডের সময় : Sunday, August 30, 2026,
নিজ গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল হাসান বাবু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নিজ গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল হাসান বাবু

নিজ গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল হাসান বাবু

মো. শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল হাসান বাবু।

সম্প্রতি আয়োজিত এ মতবিনিময় সভায় পোরজনা ইউনিয়নের সামাজিক উন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় গ্রামের বিভিন্ন সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও যুব সমাজের কর্মসংস্থানসহ নানা বিষয়ে গ্রামবাসীর মতামত শোনেন রফিকুল হাসান বাবু। একই সঙ্গে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় গ্রামবাসীরা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার দাবি জানান তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ সময় কয়েকজন গ্রামবাসী দাবি করেন, ২০২০ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রফিকুল হাসান বাবু বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। এবারও তাকে বিএনপির মনোনয়ন দেওয়ার জন্য দলের সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান তারা। তাদের ভাষ্য, বাবু একজন সৎ ও যোগ্য প্রার্থী।

মতবিনিময় সভায় রফিকুল হাসান বাবু বলেন, “জনগণই ক্ষমতার উৎস। ২০২০ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করার মতো যখন প্রার্থী ছিল না, তখন আমি নির্বাচন করেছিলাম। এবারও আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “আমি আজীবন গ্রামের মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হতে চাই। বিএনপি সবসময় মানুষের অধিকারের জন্য কাজ করে। ব্যক্তিগত ও দলীয়ভাবে পোরজনা ইউনিয়নের প্রতিটি গ্রামের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।”

তিনি দলীয় নেতৃবৃন্দের কাছে তাকে মনোনয়ন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক, শিক্ষক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত