নারী ও শিশু নির্যাতন মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
নারী ও শিশু নির্যাতন মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Wednesday, August 5, 2026,
নারী ও শিশু নির্যাতন মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত
নারী ও শিশু নির্যাতন মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত
নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলায় কারাভোগের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক মো. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা চলমান রয়েছে। ২০২৫ সালের ১৮ নভেম্বর দায়ের করা ওই মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন।
এ ঘটনায় সরকারি চাকরি আইন-২০১৮ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইন- এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী তাকে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকার এক নারীর সঙ্গে শফিকুল ইসলামের সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে তাদের বিয়ের বিষয়েও আলোচনা চলছিল। পরে ওই নারী অভিযোগ করেন, তাকে মোহাম্মদপুরের বাসায় ডেকে নির্যাতন করা হয় এবং পরে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়।
ওই কর্মকর্তা আরও জানান, মামলার তদন্তে পুলিশ প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিষয়টি বিচারাধীন থাকবে।