নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে জোর দেওয়ার আহ্বান সিসিক প্রশাসকের

  • আপলোডের সময় : Monday, August 31, 2026,
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে জোর দেওয়ার আহ্বান সিসিক প্রশাসকের
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে জোর দেওয়ার আহ্বান সিসিক প্রশাসকের

নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে জোর দেওয়ার আহ্বান সিসিক প্রশাসকের

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধি অনেকাংশে সেখানকার শিক্ষার হার ও মানের ওপর নির্ভরশীল। তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রোববার (৩০ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী শিক্ষার্থীর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সিসিক প্রশাসক বলেন, নারীশিক্ষার প্রসার ছাড়া একটি দেশ ও সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করতে হবে।

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন

তিনি বলেন, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নকে সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষা সহজলভ্য করা এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শিক্ষায় বিনিয়োগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একজন শিক্ষিত নারী একটি সচেতন পরিবার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। রাষ্ট্রকে শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দ এবং আধুনিকায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফলে সীমাবদ্ধ থাকলে চলবে না। মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগিয়ে সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, সিসিকের সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন এবং স্থানীয় বিশিষ্ট মুরুব্বি আজাদ মিয়া ও এমদাদ হোসেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত