‘নারীরাও বাস চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব’

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 18, 2026,
‘নারীরাও বাস চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
‘নারীরাও বাস চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব’

‘নারীরাও বাস চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব’

রাজধানীর ব্যস্ত সড়কে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে ‘মহিলা বাস’ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার উদ্বোধনের পর রাজধানীর পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও চালু হচ্ছে এ ‘পিংক বাস’ সার্ভিস।

সড়কে নামার আগে নারী চালকেরা নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। তাদের মতে, যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে নারীরাও দক্ষতার সঙ্গে বড় বাস চালাতে পারবেন।

নারী চালক জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘নারীরাও চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব।’ দীর্ঘদিন নারায়ণগঞ্জ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক ও ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন তিনি। ‘মহিলা বাস’ সার্ভিসে তার রুট নারায়ণগঞ্জ থেকে মতিঝিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জান্নাতুল ফেরদৌসী বলেন, পুরুষ চালকেরা বহু বছর ধরে গাড়ি চালাচ্ছেন, আর নারীরা মাত্র বড় বাসের সার্ভিসে যাত্রা শুরু করছেন। যানজটপূর্ণ রাজধানীর সড়কব্যবস্থা আরও উন্নত হলে নারী চালকদের জন্য কাজটি সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ

তিনি বলেন, সহযোগিতা পেলে নারীরা ভালোভাবে গাড়ি চালাতে পারবেন। দেশের উন্নয়নে নারীদেরও এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আরেক নারী চালক মোছা. সাথি খাতুন বলেন, ‘পিংক বাস’ সার্ভিসে দায়িত্ব পালনের আগে তারা দীর্ঘ সময় প্রশিক্ষণ নিয়েছেন। ফলে যানজটপূর্ণ সড়কে বাস চালাতে তেমন সমস্যা হবে না বলে মনে করেন তিনি।

খাদিজাতুল রিমা জানান, ‘মহিলা বাস’ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়ার পর গাজীপুর বিআরটিসিতে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রায় দেড় মাসের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তারা পিংক বাস সার্ভিসে যুক্ত হয়েছেন।

সাথি খাতুন বলেন, তারা দেড় মাসের বেশি সময় প্রশিক্ষণ নিয়েছেন। নারী চালকদের অনেকেই বিআরটিসির প্রশিক্ষক ছিলেন। যানজটের মধ্যেও বাস চালানোর জন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাই আজ থেকে সড়কে নামতে তারা প্রস্তুত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত