নামজারি বাতিল নিয়ে প্রশ্ন, সাংবাদিকের বাড়িতে পুলিশের তল্লাশির অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
নামজারি বাতিল নিয়ে প্রশ্ন, সাংবাদিকের বাড়িতে পুলিশের তল্লাশির অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নামজারি বাতিল নিয়ে প্রশ্ন, সাংবাদিকের বাড়িতে পুলিশের তল্লাশির অভিযোগ

নামজারি বাতিল নিয়ে প্রশ্ন, সাংবাদিকের বাড়িতে পুলিশের তল্লাশির অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

জমির নামজারি মঞ্জুরের পর দ্রুত তা বাতিলের আইনগত ভিত্তি নিয়ে ফোনে প্রশ্ন করায় কুড়িগ্রামের রৌমারীতে এক সাংবাদিকের বাড়িতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সবুজপাড়া গ্রামে দৈনিক মানবজমিনের রৌমারী প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক মজুতের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। তবে অভিযানে কোনো মাদক উদ্ধার হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সাংবাদিক রফিকুল ইসলাম সাজু অভিযোগ করে বলেন, গত ২৭ আগস্ট দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের একটি জমির নামজারি মঞ্জুর করেন সহকারী কমিশনার (ভূমি)। কিন্তু মাত্র তিন দিন পর, ৩০ আগস্ট কোনো পূর্বঘোষণা, নোটিশ বা শুনানি ছাড়াই নামজারিটি বাতিল করা হয়।

সাজুর দাবি, নামজারি বাতিলের আইনগত ভিত্তি জানতে বুধবার সন্ধ্যায় তিনি ফোনে এসিল্যান্ডের সঙ্গে কথা বলেন। এ সময় প্রশ্ন করায় কর্মকর্তা ক্ষুব্ধ হন। এর পরদিনই তার বাড়িতে মাদকবিরোধী অভিযানের নামে তল্লাশি চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, রৌমারীর এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সেবাগ্রহীতাদের হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন সংবাদকর্মী।

এ ছাড়া কৃষক ও সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে আচরণ এবং ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম নিয়েও অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এসিল্যান্ড পুলিশ চেয়েছিলেন, আমি পুলিশ দিয়েছি।’

অভিযানের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, ‘সুনির্দিষ্ট মাদকের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছিল। তবে সেখান থেকে কিছু উদ্ধার হয়নি। তিনি যে সাংবাদিক, তা আমার জানা ছিল না।’

তবে নামজারি বাতিলের বিষয়ে সাংবাদিকের অভিযোগ এবং অভিযানটি তার ফোনালাপের পরপরই কেন পরিচালিত হলো—এ বিষয়ে এসিল্যান্ডের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত