নাপোলিকে হারিয়ে ইন্টারের নাটকীয় জয়, জোড়া গোল লাউতারোর
- আপলোডের সময় : Sunday, September 6, 2026,

নাপোলিকে হারিয়ে ইন্টারের নাটকীয় জয়, জোড়া গোল লাউতারোর
ইতালিয়ান সিরি ‘আ’-তে পিছিয়ে পড়েও নাপোলিকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইন্টারের অধিনায়ক লাউতারো মার্টিনেজ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ সান সিরোয় এই জয়ের মাধ্যমে চলতি মৌসুমের সব ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় নাপোলি। ৫০ মিনিটে মাত্তেও পলিতানো প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিরতি বল পেয়ে নিচের কোনায় শট নিয়ে দলকে এগিয়ে দেন।
এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নাপোলি। রাসমুস হইলুন্দের বাঁকানো শট জালে জড়ায়। লিগে টানা দুই ম্যাচে এটি ছিল তাঁর দ্বিতীয় গোল।
দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইন্টার। ২-০ হওয়ার মাত্র তিন মিনিট পরই এক গোল শোধ করেন মার্টিনেজ। ফেদেরিকো দিমার্কো বাইরে চলে যেতে বসা ক্রসটি দারুণভাবে মাঠে রাখেন। তাঁর সেই সহায়তায় বল জালে পাঠান ইন্টারের আর্জেন্টাইন অধিনায়ক।
সমতায় ফেরার সুযোগও তৈরি করে ইন্টার। মার্কাস থুরামের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে সেই থুরামই হেডে ইন্টারকে সমতায় ফেরান। ডান দিকের কোনায় নিখুঁত হেডে ২-২ করেন ফরাসি ফরোয়ার্ড।
শেষ মুহূর্তে নাটকীয় জয় নিশ্চিত করে ইন্টার। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে ৩-২ ব্যবধানের জয় এনে দেন মার্টিনেজ। গোলের পর সান সিরোর সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন ইন্টারের অধিনায়ক।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।