নান্দাইলে আচারগাঁও ফাজিল মাদ্রাসায় অবকাঠামো সংকট, বহুতল ভবনের দাবি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, September 29, 2026,
নান্দাইলে আচারগাঁও ফাজিল মাদ্রাসায় অবকাঠামো সংকট, বহুতল ভবনের দাবি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নান্দাইলে আচারগাঁও ফাজিল মাদ্রাসায় অবকাঠামো সংকট, বহুতল ভবনের দাবি

নান্দাইলে আচারগাঁও ফাজিল মাদ্রাসায় অবকাঠামো সংকট, বহুতল ভবনের দাবি

বিশেষ প্রতিনিধি
নান্দাইল, ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরের প্রাণকেন্দ্রে নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আচারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। দাখিল ও আলিম স্তরে বিজ্ঞান শাখা চালু থাকলেও শিক্ষার্থীর সংখ্যার তুলনায় অবকাঠামোগত সংকটে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উপজেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক বহুতল ভবন নির্মিত হলেও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটিতে এখনো কোনো বহুতল ভবন নির্মাণ হয়নি। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বর্তমানে মাদ্রাসার অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব অর্থায়নে ডেস্কটপ কম্পিউটার ও প্রিন্টার কেনা হয়েছে। পাশাপাশি জরাজীর্ণ কক্ষগুলোর মেরামত ও সংস্কারকাজও চলছে। তবে একটি মানসম্মত ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি বলেন, “প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিন্তু অবকাঠামোগত দিক থেকে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এখানে একটি বহুতল ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আধুনিক অবকাঠামোর অভাবে শিক্ষার্থীদের পাঠদান এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।

শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য একটি নিরাপদ ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এবং নান্দাইলের ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে দ্রুত বহুতল ভবন বরাদ্দের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত