নাজিরপুরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

নাজিরপুরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
(পিরোজপুর) প্রতিনিধি: মোঃ নাইম
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, ওসি (তদন্ত) আব্দুল হালিম ও উপপরিদর্শক (এসআই) নাঈমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে লেবু জিলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল হাওলাদার (৩২) নামে একজনকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অপর একটি অভিযানে উপজেলার ছোট বুইচাকাঠি গ্রাম থেকে রহমাত হাওলাদারের ছেলে আখতারুজ্জামান (২৮)কে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাইদুল তরফদার নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। নাজিরপুরকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।